,

অসুস্থ অর্থমন্ত্রী, বাজেট বক্তৃতার অসমাপ্ত অংশ পাঠ করছেন প্রধানমন্ত্রী

news-image

অসুস্থ অবস্থায় সরাসরি হাসপাতাল থেকে এসে বাজেট বক্তৃতা দিচ্ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। কিন্তু অসুস্থতা নিয়ে তা পাঠ শেষ করতে না পেরে বাকি অংশ পাঠ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন তিনি। এজন্য স্পিকারের অনুমোদন চান। পরে স্পিকারের অনুমতি সাপেক্ষে বাজেট বক্তব্য পাঠ করতে শুরু করেন প্রধানমন্ত্রী।

এর আগে আজ বৃহস্পতিবার তিনটায় ২০১৯/২০ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতে অসুস্থতা নিয়েই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তৃতার শুরুতে স্পিকারের উদ্দেশে বলেন, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। উনার (অর্থমন্ত্রী) চোখে অপারেশনের জন্য পড়তে সমস্যা হচ্ছে। আমার নিজেরও ঠান্ডা লেগে আছে। এ অবস্থায় অনুমতি পেলে বাজেট বক্তৃতার বাকি অংশটুকু আমি পাঠ করতে চাই। বাকিটুকু আমি পড়ে দিতে চাই যদি আপনি অনুমতি দেন।

বক্তৃতার এক অংশে নিজের প্রশংসা আসার পর হেসে ফেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মাননীয় স্পিকার আমি কিন্তু অর্থমন্ত্রীর বক্তব্য দিচ্ছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর