,

সুন্দরী নারীকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

news-image

যশোরে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছে। নিহত যুবকের নাম ফেরদৌস (২০)। বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের শংকরপুর সন্যাসী দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস শহরের নাজিরশংকরপুর এলাকার আজাদ হোসেনের ছেলে।

নিহত ফেরদৌসের মামা রাব্বি হোসেন জানান, একটি মেয়েলি ঘটনায় ফেরদৌসের বন্ধু সাব্বিরের সাথে ফেরদৌসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাব্বিরসহ তিনজন ফেরদৌসকে মারপিট করে ও শরীরে দুই স্থানে ছুরিকাঘাত করে।

ফেরদৌসের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শুরুর পরপরই মারা যান ফেরদৌস।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, বন্ধুদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌস নামে এক যুবক খুন হয়েছেন। হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর