,

মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করে এনে ছাত্রীকে ধর্ষণ করলো প্রধান শিক্ষক

news-image

নেত্রকোনায় মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করে এনে এক ছাত্রীকে প্রধান শিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। জেলার বারহাট্টা উপজেলায় গত ৯ জুন এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই ছাত্রী নেত্রকোনা বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় মঙ্গলবার ওই ছাত্রী বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিনকে।

আইন উদ্দিন তার মেয়ের বিয়েতে ওই ছাত্রীকে তার বাড়িতে দাওয়াত দেন। ছাত্রীটি তার কয়েকজন বান্ধবীসহ তার বাড়িতে যায়। বিয়ের অনুষ্ঠানের এক পর্যায়ে আইন উদ্দিন ছাত্রীটিকে একটি নির্জন ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার দিন বাড়িতে আসার পর তার মানসিক অবস্থার পরিবর্তন দেখে মা-বাবা তাকে জিজ্ঞেস করেন। তখন সে সবকিছু বলে দেয়। এসব কথা জানান ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। বারহাট্টা থানার ওসি বদরুল আলম খান বলেন, আইন উদ্দিনকে গ্রেফতারে চেষ্টা চলছে। খুব দ্রুত তাকে গ্রেফতারের আশা রাখছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর