মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদরোগের অন্যতম কারণ এনার্জি ড্রিঙ্ক!

news-image

অনেকেই গরমে অস্থির হয়ে পড়েন। শরীরের শক্তিক্ষয় কমাতে আর সতেজ থাকতে কত কিছুই না খেয়ে থাকেন। বিশেষ করে পানি জাতীয় খাবার বেশি খেলে অনেকটাই সুস্থ থাকা যায়। আর তরল পানীয়র মধ্যে গরমে এনার্জি ড্রিঙ্ক অনেকেরই পছন্দ। আর কেউ কেউ এতে মিশিয়ে নিচ্ছেন বরফ, আবার কেউ বা দিনে দুই-তিন বার বরফ ছাড়াই খাচ্ছেন এনার্জি ড্রিঙ্ক। ক্লান্তি কমে কিছুটা শক্তিও আসে এতে।

যদি গরমে সাধারণ পানি খেতে ইচ্ছা না করে তাহলে তরুণরা এই পানীয় বেশি খান। কিন্তু চিকিৎসকরা বলছেন এই অভ্যাস খুব ভাল কিছু নয়। আর শুধু ছোটদের নয়, সব বয়সের জন্যই এই পানীয় ক্ষতিকর।

কেন বিপদ?-পুষ্টিবিদদের মতে, একটি ৩৩০ গ্রাম এনার্জি ড্রিঙ্কের বোতলে প্রায় ১০ শতাংশ থাকে সুগার ও ক্যাফিন। যার কারণে ওবেসিটি, টাইপ ২ ডায়াবেটিস ও মানসিক অস্থিরতার সমস্যা তৈরি হতে পারে। এসব ছাড়াও রয়েছে আরো কিছু ভয়ের কারণ।

আমেরিকান হার্ট অ্যাসোশিয়েশন-এর নতুন জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৪০ বছর বয়সি ৩৪ জন সুস্থ মানুষের উপর তিন দিন গবেষণা চালিয়ে দেখা গিয়েছে, প্রতি দিন এক লিটার বা তার বেশি এই ধরনের পানীয় যারা খান, তাদের রক্তচাপ সুস্থ মানুষের থেকে বেড়ে যায়। একই সঙ্গে হৃদস্পন্দনের গতিও স্বাভাবিক থাকে না।

প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির একজন অধ্যাপক একটি প্রতিবেদনে জানিয়েছেন, শুধু ক্যাফিন নয়, এই ধরনের পানীয়তে টাওরিন (এক ধরনের অ্যামিনো অ্যাসিড), গ্লুকুরোনোল্যাকটোন জাতীয় অনেক উপাদান থাকে। এই পানীয়গুলো যত কম খাওয়া যায় ততই ভাল।

মেডিসিন বিশেষজ্ঞরা বলেন, এনার্জি ড্রিঙ্ক থেকে শরীরে অতিরিক্ত চিনি প্রবেশ করে। এই ধরনের পানীয়তে অনেক ক্ষেত্রেই কৃত্রিম চিনি বা অ্যাসপার্টেম থাকে, যা ডায়াবেটিসে আক্রান্ত করার জন্য যথেষ্ট। তার সঙ্গে প্রিজারভেটিভ যুক্ত থাকায় নানা চর্মরোগের জীবাণু, লিভারের উপরেও সরাসরি খারাপ প্রভাব ফেলে এই সব উপাদান। তাই পানি, ডাবের পানি, লবণ-মধুর পানি, লেবু-মধু পানি এ সব খেয়েই সতেজ থাকুন।

চিকিৎসকরা আরো বলেন, এনার্জি ড্রিঙ্ক হিসেবে অনেকে ঠাণ্ডা পানীয় খান, সেটাও খুব ক্ষতিকর। এতেও অতিরিক্ত চিনি থাকে। তাছাড়াও এগুলো শরীরে পানির চাহিদা তৈরি করে শরীরকে শুষ্ক করে দেয়। তাই এনার্জি ড্রিঙ্ক, ঠাণ্ডা পানীয় সবই বন্ধ করতে হবে।

আমাদের দেশে বিক্রি হলেও বেশ কিছু এনার্জি ড্রিঙ্ক ইতিমধ্যে নিষিদ্ধ করেছে নরওয়ে ও ডেনমার্কের মতো দেশ। যুক্তরাজ্যেও শিশুদের কাছে এই ধরনের পানীয় বিক্রি রীতিমতো নিষিদ্ধ।

এ জাতীয় আরও খবর

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ