,

একসঙ্গে ২১০০ জন কৃষকের ঋণ শোধ করলেন অমিতাভ!

news-image

বিনোদন ডেস্কঃ জনসেবায় শুরু থেকেই আলোচনায় আছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তবে সমাজের দরিদ্রদের প্রতি নিজের অনুদানের কথা কখনো কখনো অহংকার করে বলেননি তিনি। এবারও একসঙ্গে দুই হাজার ১০০ কৃষকের ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ করে নজির গড়লেন এই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার একটি ছোট আনুষ্ঠানিকতার মাধ্যমে বিহারের দুই হাজার ১০০ কৃষকের ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ করে দিলেন বর্ষীয়ান এই অভিনেতা। নিজের ব্লগে এ কথা জানিয়েছেন অমিতাভ।

গতকাল বুধবার নিজের বাসভবনে মেয়ে শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চনের হাত দিয়ে এই চেক কৃষকদের হাতে তুলে দেন অমিতাভ। কৃষকদের হাতে চেক তুলে দেওয়ার বেশকিছু ছবিও নিজের ব্লগে দিয়েছেন তিনি। এই ঋণ শোধের বিষয়টি কৃষকদের জন্য তার উপহার জানিয়ে ৭৬ বছরের অভিনেতা লিখেছেন, ‘আরও একটা প্রতিশ্রুত পূরণ হলো।’

গত বছর উত্তরপ্রদেশের কৃষকদের ঋণও শোধ করেছিলেন অমিতাভ। তবে শুধু কৃষকদেরই নইয়, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গি হামলায় নিহত জওয়ানদের স্ত্রীদের হাতেও টাকা তুলে দেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর