,

অভিনয় বাদ দিয়ে ‘আল্লাহর পথে’, তবু মডেলিংয়ে নায়িকা

news-image

‘এখন থেকে আর অভিনয় করবো না। বাকি জীবনটা এবাদত বন্দেগী করে কাটাতে চাই। আল্লাহর পথে হাঁটতে চাই’-একটি জাতীয় অনলাইন-এর কাছে কিছুদিন আগে এভাবেই কথাগুলো বলছিলেন একসময়ের আলোচিত নায়িকা পুষ্পিতা পপি।

অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে সেসময় পুস্পিতা বলেন, ‘আমি ধার্মিক পরিবারের মেয়ে। শখ বা নেশার ঘোরে বলা যায় অভিনয়ে পা রেখেছিলাম। অভিনয়ে পা রাখার পরও আমি কিন্তু নিয়মিত নামাজ পরতাম। জিকির আসকার করতাম। সিনেমার অনেকেই তা জানেন। অভিনয়ে থাকাকালীন বারবার মনে হয়েছিল, ক্ষণিকের আনন্দের জন্য আমি সব হারাচ্ছি। একটা সময় আমার মধ্যে সে বোধটা চলে আসে। এরপরই আমি সিনেমার জীবন ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করি।’

অভিনয় ছাড়ার এমন ঘোষণা দেওয়ার পরও এই নায়িকা অংশ নিলেন মডেলিংয়ে। কাজ করলেন নতুন এক বিজ্ঞাপনে। রিচ ক্যামিকেলের গিন্নি সরিষার তেলের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন আকাশ আমিন। বিজ্ঞাপনে পুষ্পিতা পপির পাশাপাশি আরও অংশ নিয়েছেন চলচ্চিত্রের গুণী অভিনেত্রী আনোয়ারা, কাজী সবুজ, আরিশা ও মুসকান।

অভিনয় ছাড়ার ঘোষণা দেওয়ার পরও কেন অভিনয়ে ফিরলেন? জানতে চাইলে দৈনিক আমাদের সময় অনলাইনকে- পুষ্পিতা পপি বলেন, ‘আসলে এর শুটিং কবে করেছি, আমার মনে নেই। অনেকটা অনুরোধে এই বিজ্ঞাপনের কাজটি করা হয়েছে।’ আপনি তো বলেছিলেন, বাকি জীবনটা এবাদত বন্দেগী করে কাটাবেন। নিজেকে আর পর্দায় দেখতে চান না- এমন প্রশ্ন করলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন নির্মাতা আকাশ আমিনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, গত বছর শেষ দিকে বিজ্ঞাপনটির শুটিং হয়। পুস্পিতার দাবি, নির্মাতা অনুরোধের কারণেই বিজ্ঞাপনে মডেল হন তিনি। পুষ্পিতার অভিনীত তিনটি ছবির কাজ আটকে আছে। সেগুলো শেষ করার জন্য ‘অনুরোধ’ আসে কি না জানতে চাইলে পপি বলেন, ‘এই নির্মাতাদের এত বলার পরও তারা তখন কাজগুলো শেষ করেনি। এখন আমি প্রস্তুত না।’

কিছুদিন আগে নিজের অভিনীত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়ার পর পুষ্পিতা বলেন, ‘২০১৫ সালের প্রথম দিকে এই ছবির শুটিং শুরু হয়েছিল। শুনেছি, ঈদের পরপরই এটি মুক্তি দেওয়া হবে। আমি অনেক খুশি। কারণ, এরপর আমার আর কোনো ছবি মুক্তি পাবে না। আল্লাহর কাছে চাওয়া, এটাই যেন আমার শেষ ছবি হয়। নিজেকে আর পর্দায় দেখতে চাই না।’

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে অভিনয় পা রাখেন পুষ্পিতা পপি। তবে নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ছবিতে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৪ সালে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর