,

কলেজ জীবনের প্রেমিকাকেই বিয়ে করছেন তামিম মৃধা

news-image

বিনোদন প্রতিবেদক| | ইউটিউবার হিসেবে আলোচনায় আসেন তামিম মৃধা। এরপর তিনি যুক্ত হন ছোট পর্দার কাজে। মিউজিক ভিডিও, নাটক, শর্টফিল্ম ও টেলিছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান। বর্তমানে অভিনয়ে ও গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। পাশাপাশি কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানেও।

তামিম মৃধার ভক্তদের জন্য সুখবর। তিনি শুরু করতে চলেছেন জীবনের নতুন ইনিংস। বিয়ে করতে যাচ্ছেন শিগগিরই। কনে ফাইরোজ ইয়াসমিন। একটি টেক্সটাইল কোম্পানিতে ফিনান্স ও অ্যাকাউন্টিং অফিসার পদে কর্মরত রয়েছেন তিনি।

তামিম জানান, আট বছর ধরে পরিচয় তাদের। দীর্ঘদিন ধরে প্রেমও করছেন তারা। এবার পারিবারিকভাবেই হতে যাচ্ছে সেই প্রেমের মধুর মিলন। দুজনের পরিবারের সম্মতিতে আগামী ২৫ জুন তাদের বিয়ের দিন ধার্য করা হয়েছে। সবার উপস্থিতিতে রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের অনুষ্ঠান।

বিষয়টি নিশ্চিত করে তামিম মৃধা বলেন, ‘দুই পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করতে যাচ্ছি। আরও আগেই হয়তো হয়ে যেত কিন্তু দুজনেই চেয়েছিলাম নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। যার জন্য একটু সময় নিয়েছি। নিজের ভালবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছি এটাই সবচেয়ে আনন্দের। সবার কাছে দোয়া চাই।’

হবু স্ত্রীর সঙ্গে পরিচয় নিয়ে তিনি আরও বলেন, ‘কলেজ লাইফ থেকে ফাইরোজের সাথে আমার পরিচয়। আমি তখন ২য় বর্ষে পড়ি আর ও তখন প্রথম বর্ষে। তখন থেকেই নিজেদের মধ্যে পরিচয়, বন্ধুত্ব তারপর প্রেম।’ জীবনের নতুন শুরুর জন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তামিম মৃধা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর