,

হাসপাতালে ফারুক, দেখতে গেলেন ফখরুল

news-image

বমিজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ফারুকের চিকিৎসা ও শারীরিক খোঁজ-খবর নিতে সেখানে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, জয়নুল আবদীন ফারুকের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তাকে দেখতে যান এবং তার শারীরিক ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

ফারুকের অসুস্থতা সম্পর্কে তার মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা বলেন, ভোর থেকে বাবা বারবার বমি করা শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি একটু ভালো আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর