,

হাসপাতাল থেকে সংসদে অর্থমন্ত্রী

news-image

মেডিকেল চেকআপের জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেখান থেকে সংসদে অনুষ্ঠিত ‍মন্ত্রিসভার বিশেষ বৈঠকে যোগ দেন তিনি। এ বৈঠকে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের অনুমোদন দেয়া হবে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার একটু পর অর্থমন্ত্রী অ্যাপোলো হাসপাতাল থেকে সংসদের উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম। তিনি বলেন, দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি সংসদ চত্বরে উপস্থিত হন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী জ্বরে আক্রান্ত। এছাড়া গত কয়েকদিন ধরে রুটিন মেডিকেল চেকআপের জন্য অ্যাপোলো হাসপাতালে যাচ্ছেন তিনি। বুধবার রাত থেকে হাসপাতালে ছিলেন। সেখান থেকেই সরাসরি সংসদে যান অর্থমন্ত্রী

এর আগে মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় রুটিন মেডিকেল চেকআপের জন্য অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। পরে চেকআপ শেষে বাড়ি ফিরে যান তিনি। গাজী তৌহিদুল ইসলাম বলেন, অর্থমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। আজ বিকেলে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর