,

দেশে জঙ্গি তৎপরতা রোধে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিশেষ করে গুলশান, বনানী, বারিধারাসহ রাজধানীর কূটনৈতিক এলাকায় টহল বাড়ানোরও তাগিদ দিয়েছেন আইজিপি। শুধু তাই নয়, দেশে জঙ্গি তৎপরতা রোধে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

গতকাল বুধবার (১২ জুন) পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে সারাদিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) তিনি এ নির্দেশনা দেন। সভায় দেশের সব বিভাগের ডিআইজি, মেট্রোপলিটন শহরের কমিশনার ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে আইজিপি বলেন, বর্তমানে দেশে জঙ্গি কর্মকাণ্ড কার্যকরভাবে নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গি তৎপরতা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশ কর্মকর্তাদের অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে। বর্তমানে দেশে বিভিন্ন মেগা প্রকল্প চলমান। এসব প্রকল্পে কর্মরত এবং দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জঙ্গি তৎপরতা রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও ব্লক রেইড পরিচালনা করতে হবে। কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে আগন্তুক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত মনিটর করতে হবে। জঙ্গিদের সম্পর্কে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর