,

সৌদিতে খোলা আকাশে কাজ নিষিদ্ধ

news-image

প্রখর সূর্যের আলোতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন মাস খোলা আকাশের নিচে কাজ করা নিষিদ্ধ করেছে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।সৌদি আরবের বর্তমান তাপমাত্রা ও প্রবাসীদের শ্রমিকদের যারা বাইরে খোলা আকাশের নিচে কাজ করেন তাদের কথা চিন্তা করেই সৌদির শ্রম মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত- এ তিন মাস দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত সূর্যালোকে কোনো শ্রমিক দিয়ে কাজ করানো যাবে না।

সৌদি শ্রম মন্ত্রণালয় আরও জানিয়েছে, শ্রমিকদের মানবিক বিষয় বিবেচনায় এবং স্বাস্থ্যগত নিরাপত্তায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আদেশ বাস্তবায়নে কোনো ব্যত্যয় ঘটলে ১৯৯১১ নম্বরে কল করতে বলা হয়েছে। এর ভিত্তিতে সংশ্লিষ্ট কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর