মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে আশ্রয়প্রার্থীর আবেদন বাড়ছে, বাড়ছে বিতাড়নও

news-image

ডেস্ক রিপোর্ট : মাঝে কয়েক বছর কম গেলেও, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রার্থীর আবেদন আবারও বাড়ছে। ইউরোপিয়ান অ্যাসাইলাম সাপোর্ট অফিস (ইএএসও) বলছে, চলতি বছরের প্রথম চার মাসেই আশ্রয় চেয়ে জমা পড়েছে ২লাখ ৬হাজার ৫০০ আবেদন।

একই সময়ের মধ্য গত বছর যা ছিল, ১ লাখ ৭৯ হাজার। এবার, সিরিয়া থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। গেল বছরের তুলনায় যা বেড়েছে ৮ শতাংশ। ইউরোপীয়ান অ্যাসাইলাম সাপোর্ট অফিসের তথ্য মতে, ২০ হাজার ৩৯২ জন্য সিরীয় নাগরিক ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় চেয়ে আবেদন করেছে। সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে আছে ভেনেজুয়েলার নাম। দেশটির ১৪ হাজার ২৫৭ নাগরিক আশ্রয় চেয়ে ইউরোপে। তৃতীয় অবস্থানে থাকা আফগান নাগরিকদের আবেদনের হার গেল বছরের চেয়ে বেড়েছ ৩৬ শতাংশ, সংখ্যায় ১৪ হাজার ৪২। ৮ হাজার ৯৭টি আবেদন করেছে কলম্বিয়ার নাগরিকরা। পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় যা ১৩৬ শতাংশ বেশি।

ইএএসও-এর তথ্য অনুযায়ী ওয়েস্ট বলকানভুক্ত দেশগুলোর মধ্যে আলবেনিয়া আর ককাস স্টেটের মধ্যে জর্জিয়া থেকেও আবেদনের সংখ্যা বেড়েছে। আর, যেসব দেশের নাগরিকরা সেনজেনভুক্ত দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পান, তাদের আবেদনের হার বেড়েছে ২০ থেকে ২৫ শতাংশ।

রিপোর্টের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রার্থীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বিতাড়নও বাড়ছে। আর এ প্রবণতা সবচেয়ে বেশি জার্মানিতে।

আশ্রয়প্রার্থীদের বের করে দেয়ার প্রবণতার সমালোচনা করেছেন জার্মানিতে অবস্থিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি ডমিনিক বার্টশ। তিনি জানান, আফগানিস্তানের আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেয়া মানে, তাদের যুদ্ধক্ষেত্রে ঠেলে দেয়া।

বার্টশ জানিয়েছেন, ইউএনএইচসিআর ফিরিয়ে দেয়ার প্রক্রিয়াকে পুরোপুরি প্রত্যাখ্যান করছে না। তার মতে, আশ্রয়প্রার্থীরা কোনো ভূখণ্ড থেকে এসেছে সেটা বিবেচনায় নেয়া উচিত। উদাহরণ হিসেবে তিনি বলেন, আফগানিস্তান এমন একটা দেশ, যেখানে বেসামরিক নাগরিকেরা সারাক্ষণ নিহত কিংবা আহত হওয়ার ঝুঁকিতে থাকেন।

তবে আফগানিস্তান ও সুদানের নাগরিকদের বের করে দেয়ার বিষয়ে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিতের আবেদন জানিয়েছে প্রো-অ্যাসাইলাম নামের একটি সংগঠন। মূলত, জার্মানিতে বাস্তুচ্যুত মানুষদের পাশে দাঁড়ানো ও আইনি সহায়তা দিয়ে থাকে সংস্থাটি। এমনকি সিরীয় ও ইরাকি নাগরিকদেরও ফিরিয়ে না দিতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। অন্যদিকে, আট বছরের গৃহযুদ্ধ, সন্ত্রাসী ঝুঁকি সত্ত্বেওসিরীয় নাগরিকদের বিতাড়নে জার্মানের সরকারের কাছে আবেদন জানাতে যাচ্ছে বাডেন-ভুর্টেমব্যার্গ, বাভারিয়া এবং স্যাক্সোনি রাজ্য।

পরিসংখ্যান বলছে, এপ্রিল পর্যন্ত জার্মানির অভিবাসন ও শরণার্থী বিষয়ক ফেডারেল অফিস ১৪৫ আশ্রয়প্রার্থীর আপিল আবেদন খারিজ করেছে। এখন পর্যন্ত দুজনকে আশ্রয় দিতে রাজি হয়েছে দেশটি। যা মোট আবেদনের মাত্র ১.৬ শতাংশ। গত বছর মোট ৬৪৭টি আপিলের মধ্য মাত্র ৭৭টি অনুমোদন দিয়েছন জার্মান সরকার। সূত্র : দ্য লোকাল

এ জাতীয় আরও খবর

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ