,

টনটনে যাননি ৫ ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলার জন্য বুধবার (১২ জুন) ব্রিস্টল থেকে টনটনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে টনটনে যাননি ৫ টাইগার ক্রিকেটার।

যে ৫ ক্রিকেটার টনটনে দলের সঙ্গে যাননি তারা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও লিটন দাস। তারা নিজেদের মতো ছুটি কাটাচ্ছেন।

বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ৫ ক্রিকেটারদেরকে নিজেদের মতো সময় কাটানোর জন্য দুইদিনের ছুটি দেয়া হয়েছে। চাঙ্গা হওয়ার জন্য তারা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছেন।

এদিকে, টনটনে পৌঁছানো ক্রিকেটাররাও ২ দিনের ছুটি উপভোগের সুযোগ পেয়েছেন। তাদের অনেকের শপিং করে সময় কাটানোর ইচ্ছা থাকলেও এটি ইংল্যান্ডের পাহাড় ঘেরা ছোট একটি মফস্বল এলাকা হওয়ায় আশেপাশে কোনো মার্কেটের দেখা মিলছে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর