,

শহরের নারীদের প্রজনন ক্ষমতা কমছে

news-image

নিউজ ডেস্ক : শহরে বসবাসকারী নারীদের প্রজননক্ষমতা পরিবেশ ও খাবারের বৈচিত্র্যের কারণে দিন দিন কমে যাচ্ছে। অন্যদিকে অনুকূল পরিবেশ, নিরাপদ ও বিশুদ্ধ খাবার ধরে রেখেছে প্রামীণ নারীদের প্রজননহার।

বর্তমানে প্রতিহাজার নারীর ক্ষেত্রে সাধারণ প্রজননহার ৬৭ শতাংশ। গ্রামীণ এলাকায় এ হার ৭৭ শতাংশ এবং শহরে তা মাত্র ৫৬ শতাংশ। ফলে প্রজননক্ষমতায় শহরের নারীদের তুলনায় এগিয়ে গ্রামের নারীরা।

গতকাল বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্টাটিসটিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) এ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে এ চিত্র। এ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান হয় আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে। গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বিবিএস জানায়, মোট প্রজনন হার ২০১৮ সালে পাওয়া গেছে ২ দশমিক ০৫, যা ২০১৪ সালে ছিল ২ দশমিক ১১। প্রজননের সব পরিমাপ তুলনা করলে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে জন্মের হার অনেকটা স্থির অবস্থায় রয়েছে।

কমে আসছে মাতৃ মৃত্যুর হার : মাতৃ মৃত্যুর হার গত পাঁচ বছরে কমে এসেছে। ২০১৪ সালে এ হার ছিল ১ দশমিক ৯৩ শতাংশ। বর্তমানে মাতৃ মৃত্যুর হার কমে ১ দশমিক ৬৯ শতাংশ। বাংলাদেশে গড় মরণশীলতা প্রতিহাজারে ৫ জন, যা পল্লী এলাকায় ৫ দশমিক ৪ জন এবং শহরে ৪ দশমিক ৪ জন। ফলে শহরের তুলনায় গ্রামে মরণশীলতার হার বেশি।

কম বয়সে বিয়ে করছে পুরুষ : বিয়ের বয়সসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সম্প্রতি পুরুষদের মধ্যে কম বয়সে বিয়ে করার প্রবণতা বেড়েছে। তবে নারীদের বিয়ের বয়সের ক্ষেত্রে কোনো তারতম্য নেই। ২০১৪ সালে নারীদের বিয়ের গড় বয়স ছিল ১৮ দশমিক ৩ বছর। বর্তমানে তা একই অবস্থানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর