,

৭ম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ

news-image

নিউজ ডেস্ক।। বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মাদ্রা গ্রামে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ জুন) রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষকসহ তিন জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মাদ্রা গ্রামের সপ্তম শ্রেনি পড়ুয়া ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার একই গ্রামের বিরেন শীলের বখাটে পুত্র বিনোদ শীল উত্ত্যক্ত করে আসছিলো। এক পর্যায়ে বখাটে বিনোদের বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে স্কুল ছাত্রী।

এরই ধারাবাহিকতায় গত ১৯ মে সন্ধ্যায় বিনোদ ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের (বিনোদ) ঘরে নিয়ে ধর্ষণ করে। আর এতে বখাটে বিনোদকে একই গ্রামের সুরেন শীলের ছেলে অসীম শীল (৩৮) ও যোগেন্দনাথ শীলের ছেলে তপন শীল (৩৯) সহযোগীতা করে।

এ ঘটনার পর দীর্ঘ ২৪ দিন ধরে স্থানীয় প্রভাবশালী মহলের লোকজন ধর্ষক বিনোদের সাথে স্কুল ছাত্রী লতার বিয়ের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা চালায়। গত কয়েকদিন ধরে বিনোদ বিভিন্ন তালবাহানা করে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপরই মঙ্গলবার রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে বখাটে বিনোদ শীলসহ তার দুই সহযোগী অসীম ও তপনকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ‘এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর