,

বদর-ওহুদ যুদ্ধ নিয়ে ইমরান খানের বিতর্কিত বক্তব্য!

news-image

ডেস্ক রিপোর্ট : দুর্নীতি বিরোধী অভিযানের নামে পাকিস্তানের শীর্ষ রাজনীতিবীদদের গ্রেফতার চলছে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগে থেকেই কারাগারে আটক রয়েছেন।  সোমবার সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেফতারের পরই মঙ্গলবার মুসলিম লীগের (নওয়াজ) শীর্ষ নেতা হামযাহ শরীফকে আটক করা হয়। বিরোধী রাজনীতিবীদদের এমন গ্রেফতার দেশটির প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

বাজেট অধিবেশন চলাকালে এ নিয়ে পাকিস্তানের জাতীয় সংসদে তুমুল হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। দেশের এমন উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার রাত ১১টার পর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। দুর্নীতির কারণে দেশের অর্থনীতির মারাত্মক অবনতিসহ সামগ্রিক বিষয়ে দেশবাসিকে আশ্বস্থ করার চেষ্টা চালিয়েছেন এ ভাষণে। জীবন দিয়ে হলেও জাতীয় চোরদের কোনো প্রকার ছাড় না দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী বনে যাওয়া এ রাজনীতিবীদ।

তবে জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাসূল (সা.) ও সাহাবাদের বিষয়ে একটি ভুল তথ্য উপস্থাপন করায় দেশব্যাপী সমালোচিত হচ্ছেন মি.নিয়াজি। পড়েছেন দেশের আলেম সমাজের তোপের মুখেও। ওই ভাষণে কথা প্রসঙ্গে বদর যুদ্ধের আলোচনা করেন ইমরান। বলেন,বদরযুদ্ধে রাসূলের (সা.) সঙ্গে মাত্র ৩১৩ জন সাহাবী অংশ নেন। অন্য সাহাবীরা ভয়ে এ যুদ্ধে অংশ নেননি।

শুধু বদর নয় ওহুদ যুদ্ধ নিয়েও ভুল বক্তব্য দেন ইমরান। বলেন, ওহুদ যুদ্ধে সাহাবারা রাসূলের (সা). আদেশ সত্বেও পাহারার স্থান থেকে সরে যান। এ কারণে ওহুদ যুদ্ধে বিপর্যয় নেমে এসেছিল। ইসলামের প্রথম দুই যুদ্ধ বিষয়ে ভুল তথ্য উপস্থাপন করায় দেশজুড়ে ইমরান খানের ব্যাপক সমালোচনা হচ্ছে। দেশটির শীর্ষস্থানীয় আলেমরা ইমরানের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। রাসূল (সা.) ও সাহাবাদের নিয়ে ভুল বক্তব্য দেয়ায় সোশ্যাল মিডিয়ায়ও ট্রলের স্বীকার হচ্ছেন ইমরান। উৎস: যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর