,

কাদেরকে গয়েশ্বর বললেন, নিজের চরকায় তেল দেন

news-image

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক পরিবেশ না থাকলে রাজনৈতিক দল সঠিকভাবে কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে নিজ অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গয়েশ্বর এ মন্তব্য করেন।

বিএনপি একটি বিশৃঙ্খল রাজনৈতিক দল-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যে প্রতিক্রিয়ায় গয়েশ্বর চন্দ্র বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবকে বলব, উনি নিজের চরকায় তেল দেক, তার চেহারাটা আয়নায় দেখুক। কারণ আমার সংগঠনকে তিরস্কার করে তার সংগঠনের দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো কারণ নেই। সুতরাং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিজের ঘর গোছানোর কাজটা আগে করুক।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকারের জুলুম, অপশাসন আর নির্যাতনের ফলে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছে না। দলের কাজ সঠিকভাবে করতে পারে না।’

প্রশ্ন উঠেছে যে, জাতীয় ঐক্যফ্রন্ট করে বিএনপির কি লাভ হলো- এই প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘এখানে কোনো দলের লাভ-ক্ষতির হিসাব করার সময় না। আর আমি যদি দলীয় লাভের হিসেব করি তাহলে তো ঐক্য হবে না।’

ছাত্রদলের আন্দোলন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘এটা নিয়ে আমরা উভয় সংকটে। এই যে ওরা (ছাত্ররা) দীর্ঘদিন জেল খাটল, মামলা এবং পুলিশের হয়রানির স্বীকার হলো, অথচ ওদের অবদানের বিনিময়ে ওরা কি পাবে? ওদের কি মূল্যায়ন হবে? দোষটা কার? দোষ কারো না। কারণ গণতান্ত্রিক পরিবেশ না থাকলে কোনো রাজনৈতিক দল তার কাজটি সঠিকভাবে করতে পারে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর