,

শ্যালিকার বয়স মাত্র ১২, কুদৃষ্টি এড়াতে পারেনি দুলাভাইয়ের

news-image

ভোলার তজুমদ্দিন উপজেলায় বেড়ানোর কথা বলে শ্যালিকাকে (১২) নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক দুলাভাইয়ের বিরুদ্ধে। পরে এ ঘটনায় রোববার তজুমদ্দিন থানায় মামলা করা হলে গতকাল সোমবার রাতে পুলিশ মো. রিয়াজ উদ্দিন চৌধুরী (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গত শনিবার (৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রিয়াজ উদ্দিন চৌধুরী তার ১২ বছর বয়সী শ্যালিকাকে গত শনিবার বিকেলে বেড়ানোর কথা বলে নিজের বাড়িতে নেন। রাতে শিশুটিকে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রেখে যান তিনি। শিশুটি রাস্তার মধ্যে কান্নাকাটি করতে থাকলে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তৈয়বুর রহমান তাকে উদ্ধার করেন। পরে ফোন করে আত্মীয়দের কাছে শিশুটিকে তুলে দেন। পরদিন সকালে শিশুটির বাবা-মা থানায় অভিযোগ দাখিল করেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, সোমবার রাতে পুলিশ এ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর