সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে বিয়ে করছেন নুসরাত

news-image

বিনোদন ডেস্কঃ দিন সাতেক পরই সাত পাকে বাঁধা পড়বেন নুসরত জাহান। দেশে নয়, বিদেশের মাটিতেই প্রেমিক নিখিল জৈনের সঙ্গে বিয়ে সারবেন। অর্থাৎ ডেস্টিনেশন ওয়েডিং। বলিউড সেলেবদের মধ্যে ডেস্টিনেশন ওয়েডিং বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়ালেও, টলিউডে নুসরতই কিন্তু বিদেশের মাটিতে বিয়ে করার চল শুরু করলেন। প্রথমটায় শোনা গিয়েছিল, নুসরত-নিখিলের বিয়ে হবে ইস্তানবুলে।

তবে, এবার প্রকাশ্যে এল আসল ভেন্যু। সূত্রের খবর ইস্তানবুল নয়, নুসরতের বিয়ে হচ্ছে তুরস্কের বোদরুম নামে এক শহরে।

তুরস্কের দক্ষিণে অবস্থিত বোদরুমকে তার রোম্যান্টিক পরিবেশের জন্য প্রেমের শহর বলা হয়। যা বিশ্বের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে অন্যতম। অবারিত নীল জলরাশি, পাহাড়… বোদরুমে রয়েছে এক মায়াবী পরিবেশ। আর এখানেই সম্পন্ন হবে নুসরাত-নিখিলের শুভবিবাহ।

নুসরাতের মা, বাবা, বোন-সহ দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত থাকছেন। থাকছেন অভিনেত্রী স্কুলের বান্ধবীরাও। নুসরাতের টলিউড এবং রাজনীতির ময়দানের সতীর্থ মিমি চক্রবর্তীও যাচ্ছেন বোদরুমে তাঁর বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে। শোনা গিয়েছে, ১৫ তারিখ রাতেই নাকি হবু বরকে নিয়ে কলকাতা শহর ছাড়ছেন অভিনেত্রী। ১৭ তারিখ থেকে শুরু মেহেন্দি-সংগীত-গায়ে হলুদ অনুষ্ঠান।

জানা গেছে, অনুষ্ঠানের জন্য পোশাকের পাহাড় জড়ো করেছেন নুসরাত। নতুন গয়নার সঙ্গে উত্তরাধিকরা সূত্রে পাওয়া গয়নাতেও সাজবেন তিনি। এমনকী, বাড়ির কে কীভাবে সাজবেন, সেটাই ঠিক করে ফেলেছেন নিজেই। নুসরাতের সঙ্গে বোদরুম উড়ে যাচ্ছেন তাঁর নিজস্ব স্টাইলিং টিম। হালকা রঙের পোশাকেই সাজবেন কনে নুসরাত।

শেষে বিয়ের কার্ড এবং মেনু প্রসঙ্গ। বিশেষভাবে কাস্টমাইজড এই বিয়ের কার্ড ডিজাইন করেছেন মুম্বাইয়ের এক শিল্পী। বর-কনের পেশা এবং পছন্দের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বিয়ের আমন্ত্রণপত্র। যিনি রেঁধে খাওয়াতে ভালবাসেন তাঁর বিয়েতে যে রাজকীয় মেনুই হবে, তা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর