,

ছাত্রকে বলাৎকার করতে না পেরে হত্যা, মাদরাসা শিক্ষক গ্রেফতার

news-image

মাদরাসার ছাত্র শাহ পরাণকে (১২) বলাৎকারে ব্যর্থ হয়ে হত্যায় মাদরাসা শিক্ষক হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা একটি কওমি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হাফিজুর বেনাপোলের কাগজপুকুর খেদাপাড়া হেফজুল কোরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক। হত্যাকাণ্ডের শিকার ওই একই মাদরাসার ছাত্র কাগজপুকুর গ্রামের শাহাজান আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে শার্শার নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়লে ইমরান জানান, অভিযুক্ত মাদরাসা শিক্ষক হাফিজুরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি অনেকদিন ধরে ছাত্র শাহাপরানকে বলাৎকারের চেষ্টা করে আসছিল। কিন্তু বার বার ব্যর্থ হন। এক পর্যায়ে হাফিজুর তার আক্রোশ মেটাতে ছাত্র শাহাপনারকে বেড়ানোর কথা বলে গত ৩১ মে শার্শার গোগা গ্রামে নিয়ে যান। পরে তাকে নিজ ঘরে শ্বাসরোধে হত্যা করে মরদেহ খাটের নিচে রাখে। পরে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান হাফিজুর।

তিনি আরও জানান, ২ জুন ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এদিকে এ হত্যার ঘটনায় উপযুক্ত বিচার দাবি করে আসছেন শাহাপরানের পরিবার। তারা বলেন, সততা আর আদর্শ নিয়ে মানুষ গড়ার স্বপ্নে ছেলেকে মাদরাসায় ভর্তি করেছিলাম। কিন্তু আমাদের সব স্বপ্ন ওই শিক্ষকের লালসার কাছে মিথ্যা হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর