,

আফ্রিদির থাপ্পড়েই ফিক্সিং স্বীকার করেছিল আমির

news-image

স্পোর্টস ডেস্কঃ শাহিদ আফ্রিদির একটা থাপ্পড় খেয়ে নিজের ফিক্সিংয়ের অপরাধ স্বীকার করেছিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। সাবেক ক্রিকেটার আব্দুল রজ্জাক সেই ঘটনার সাক্ষী ছিলেন। প্রায় ৯ বছর আগের কলঙ্কিত এক অধ্যায়ে আলো ফেলেছেন রজ্জাক।

আমির অবশ্য চলতি বিশ্বকাপে পাকিস্তানের বোলিং আক্রমণের অন্যতম ভরসা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পরেই পাক নির্বাচকরা আমিরকে বিশ্বকাপের দলে ফেরানোর কথা ভাবনাচিন্তা করেন। আমির নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করছেন ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে। আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেছেন আমির। ১০ ওভারে বল করে মাত্র ৩০ রান দিয়েই ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি।

এই ইংল্যান্ডের মাটিতেই ৯ বছর আগে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন আমির। ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। লর্ডসে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ টেস্টে ইচ্ছা করে নো বল করেন মহম্মদ আসিফ ও আমির। পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক তখন সালমান বাট। তিনিও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। স্পট ফিক্সিংকাণ্ডে নিষিদ্ধ করা হয়েছিল তিন পাক ক্রিকেটারকে। ২০১১ সালে ইংল্যান্ডের আদালতে নিজের অপরাধের কথা স্বীকার করেন আমির। তার আগে তৎকালীন অধিনায়ক আফ্রিদি আলাদা করে কথা বলেছিলেন আমিরের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্জাকও।

কী ঘটেছিল সে দিন? একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রজ্জাক বলেন, ‘‘আফ্রিদি আমাকে ঘরের বাইরে যেতে বলেছিল। আমি বেরিয়ে গিয়েছিলাম ঘর থেকে। কিছু ক্ষণ পরেই একটা জোরালো থাপ্পড়ের শব্দ শুনতে পাই। এর পরেই আমির পুরো সত্যিটা জানায়।’’

পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন তিন পাক ক্রিকেটারই। আমিরই শুধু দেশের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছেন। ভরা বিশ্বকাপের মধ্যে ৯ বছর আগের সেই ঘটনা হঠাৎ করে কেন তুললেন রজ্জাক, তা অবশ্য পরিষ্কার নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর