,

প্রবাসীর স্ত্রী খুনের রহস্য উদঘাটন

news-image

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী সাজেরা খাতুন হত্যার ৯ মাস পর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার অন্যতম আসামি ঘাতক আব্দুর রউফ (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

ঘাতক আব্দুর রউফ আদালতকে জানায়, সেসহ ৪/৫ যুবক ওই প্রবাসীর বাড়িতে চুরি করতে যায়। এক পর্যায়ে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার চুরি করার সময় সাজেরা তাদের চিনে ফেলায় হাত-পা বেধে শ্বাসরোধে তাকে হত্যা করে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পইল গ্রাম থেকে আব্দুর রউফকে আটক করে। সে নাজিরপুর গ্রামের আব্দুন নূরের ছেলে। রাতভর জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সরাসরি জড়িত এবং জড়িতদের নাম প্রকাশ করে। তবে তদন্তের স্বার্থে পুলিশ বাকি ঘাতকদের নাম প্রকাশ করেনি।

মঙ্গলবার বিকালে আটক আব্দুর রউফকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করলে ১৬৪ ধারায় জবানবন্দীতে সে হত্যার কথা স্বীকার করে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর প্রবাসীর স্ত্রী সাজেরা খাতুনের হাত-পা ও মুখ কাপড় দিয়ে বাধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরেরই ২৫ সেপ্টেম্বর সাজেরার স্বামী সঞ্জব আলী দেশে ফিরে সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি দীর্ঘ ৯ মাস তদন্ত করে পুলিশ মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর