,

বড় ভাইয়ের বদলে ছোট ভাই কারাগারে, ওসিকে আদালতে তলব

news-image

রাজশাহীতে বড় ভাইয়ের বদলে ছোট ভাইকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করার ঘটনায় শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজকে কারণ দর্শাতে বলেছেন আদালত। একইসঙ্গে গ্রেপ্তার হওয়া সজল মিয়াকে (৩৪) দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বুধবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (প্রথম) বিচারক মো. মনসুর আলম এ আদেশ দেন।

আসামি না হয়েও কেন যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি হিসেবে ডাব বিক্রেতা সজলকে গ্রেপ্তার করা হয়েছিল তার জন্য ওসি এসএম মাসুদ পারভেজকে সাতদিনের মধ্যে আদালতে স্বশরীরে হাজির হয়ে জবাব দিতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় ২০০৯ সালে সেলিম ওরফে ফজলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক। এরপর গত ৩০ এপ্রিল সজলকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল।

গত ২৬ মে সজল আসামি নন দাবি করে আইনজীবীর মাধ্যমে নিজের মুক্তির জন্য আবেদন করেন। এরপর মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করা হয়। এইদিন আদালত না বসায় পরদিন (বুধবার) আবারও শুনানি হয়। প্রায় দেড় মাস কারাভোগের পর এই দিন অব্যাহতি পান সজল।

সজলের ছয় ভাই-বোন আদালতে এফিডেফিট করে জানান, ফজল হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আসলে সবার ছোট ভাই সজল। এরপর বুধবার এই দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর