,

আমির ঝড়ে ৩০৭ রানে থামলো অস্ট্রেলিয়া

news-image

ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। পাকিস্তান বোলারদের দর্শক বানিয়ে রাখেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। কিন্তু ইনিংসের শেষটা নিজেদের করে নিলেন পাকিস্তান বোলররা। আলাদা করে বললে মোহাম্মদ আমির। সাড়ে তিনশ’ রানের লক্ষ্যে ছোটা অস্ট্রেলিয়া তাই অলআউট ৩০৭ রানে।

টনটনের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশেরও ম্যাচ আছে। উইন্ডিজের বিপক্ষে এই মাঠে খেলবেন মাশরাফিরা। পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচের প্রথম ইনিংস তাই বাংলাদেশকে মিশ্র বার্তা দিল।

টস হেরে ব্যাটিং করা অস্ট্রেলিয়া ১৪৬ রানে প্রথম উইকেট হারায়। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৮২ করে আউট হন। সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। তিনি ফেরেন ১০৭ রানের ইনিংস। তবে স্মিথ-ম্যাক্সওয়েল কিংবা উসমান খাজা-শন মার্শরা সুবিধা করতে পারেননি। তারা দ্রুত ফিরে গেলে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

সেই চাপ তারা আর সামলে উঠতে পারেনি। ম্যাক্সওয়েল ২০, শন মার্শ ২৩ রান করে ফিরে যান দ্রুত রান তুলতে গিয়ে। খাজা ২০ এবং অ্যালেক্স কেরি ১৮ রান করে আউন হন। শেষ দিকে বোলাররা আর দাঁড়াতেই পারেনি। শেষ ৩০ রানে অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। এক ওভার হাতে থাকতে অলআউট হয়ে যায়। মোহাম্মদ আমির এ ম্যাচে ১০ ওভারে মাত্র ৩০ রান খরচায় নেন ৫ উইকেট। তার বিপক্ষে সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা।

এর আগে এক হার, এক জয় এবং এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে পাকিস্তানের। আবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া সর্বশেষ ম্যাচে হেরেছে ভারতের বিপক্ষে। দু’দলের জন্য তাই সেমিফাইনালে যাওয়ার পথে এ ম্যাচটি গুরুত্বপূর্ণ। কিন্তু হুট করে অস্ট্রেলিয়া পথ হারানোয় সাধ্যের মধ্যে লক্ষ্য পেয়ে গেছে পাকিস্তান। এখন স্টার্ক-কামিন্সদের বিপক্ষে সুযোগটা পাকিস্তান ব্যাটসম্যানরা নিতে পারেন কিনা দেখার সেটাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর