,

টয়লেটে প্রসব, নিজে নাড়ি কেটে ছেলেকে ডাস্টবিনে ফেলে গেল মা!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের সদ্যোজাত শিশুকে ডাস্টবিনে ফেলে দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে গিয়েও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছেন এক তরুণী মা।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, ওয়ারাপর্ন নামে ২৯ বছর বয়সী ওই নারী থাইল্যান্ডের সামুট প্রাকানে গত বুধবার নিজের অ্যাপার্টমেন্টে এক শিশুর জন্ম দেন। কিন্তু ভরণপোষণের সামর্থ্য না থাকায় তিনি সদ্যোজাত শিশুটিকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন।

সন্তানকে ফেলে যাওয়ার সময় তাকে কেউ দেখে নিল কিনা সেটাও যাচাই করে নেন ওয়ারাপর্ন। ওই সময় স্থানীয় একজনকে ডাস্টবিনের পাশে দেখা যায়। তবে তিনি ধারণা করতেই পারেননি যে, ওই নারী তার সন্তানকে কালো ব্যাগে করে ফেলে যাচ্ছেন।

চার ঘণ্টা পর ময়লা নেওয়ার লোক সেখানে হাজির হলে বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পুলিশ বলছে, নবজাতককে একটি তোয়ালে দিয়ে জড়ানো ছিল। তাকে উদ্ধার করার সময় নাভির সঙ্গে নাড়ি লেগেই ছিল। অনেক রক্তক্ষরণ হয়েছে। কিছুটা অসুস্থ রয়েছে বাচ্চাটি।

পরে পুলিশ জানতে পারে, ওই নারীর আরো চারজন সন্তান রয়েছে। মূলত অভাবের কারণেই নবজাতককে ফেলে দিয়ে গেছেন তার মা।ওয়ারাপর্ন জানিয়েছেন, আমার স্বামী ট্যাক্সি চালায়। সেও অনেক দূরে থেকে সামান্য টাকা আমাদের জন্য পাঠায়। সেটা আমাদের মতো বড় পরিবারের জন্য যথেষ্ট নয়।

তিনি আরো বলেন, আমি টয়লেটে সন্তানের জন্ম দিয়েছি। তারপর নিজেই নাড়ি কেটেছি। তারপর অভাবের কথা বিবেচনা করে ওকে ওইখানে রেখে গেছি।আমি তাকে মেরে ফেলতে চাইনি। ওখানে রেখে গেছি এ কারণে যে, অন্য কেউ যেন তাকে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর