,

বিশ্বকাপ থেকে বাদ পড়বে বাংলাদেশ, বললেন সাবেক ইংলিশ অধিনায়ক

news-image

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ থেকে বাংলাদেশসহ আরও তিনটি দল বাদ পড়ে যাবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইলের মন্তব্য প্রতিবেদনে তিনি এ কথা বলেন।

নাসের হুসেইনের বাদ পড়ে যাওয়ার তালিকায় অন্য তিনটি দল হলো, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই চারটি দলকে বাদ পড়ে যাওয়ার তালিকায় রাখলেও নিজের দেশ ইংল্যান্ড সম্পর্কে তিনি বলেন, প্রথম বিশ্বকাপ জয়ের জন্য সঠিক পথেই আছে ইংল্যান্ড।

বাংলাদেশ সম্পর্কে নাসের হুসেইন বলেন, ‘বাংলাদেশ ওভালে বেশ ভালো অবস্থায় ছিল, সেখানে পিচের অবস্থাও ভালো ছিল। কিন্তু কার্ডিফের উইকেটে বেশ ঘাস ছিল, পেসারদের উচিৎ ছিল এখানে লাইন লেংথ ঠিক রেখে বল করা। কিন্তু তারা পারেনি। এছাড়া বাংলাদেশের ব্যাটিংও ছিল সমালোচনা করার মতো।’

নাসের হুসেইন তার প্রকাশিত মন্তব্য প্রতিবেদনে ভারত ও ইংল্যান্ডকে ফেবারিট হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সুযোগ রয়েছে, তবে চমক দেখাতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর