,

রংপুর আয়কর আইনজীবি সমিতির নির্বাচন বৃহস্পতিবার

news-image

রংপুর ব্যুরো : রংপুর আয়কর আইনজীবি সমিতি’র কার্যনির্বাহী পরিষদ ২০১৯-২০২১ ইং এর নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।নগরীর কাচারী বাজারে অবস্থিত কর কমিশনারের কার্যালয়ের (কর ভবন) দ্বিতীয় তলায় রংপুর আয়কর আইনজীবি সমিতির নিজস্ব কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের ভোটে মোট ১৫ জন আয়কর আইনজীবি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এর মধ্যে একটি মাত্র প্যানেল আকারে নির্বাচন করছে।

১৫ জন প্রাথীর মধ্যে মাসুম খান – মতলুব হোসেন প্যানেল থেকে নির্বাচন করছেন মোট ১১ জন। এরা হলেন সভাপতি পদে এডভোকেট মাসুম খান, সহ-সভাপতি পদে আসাদুজ্জামান প্রধান লালু (আই.টি.পি), সাধারণ সম্পাদক পদে মতলুব হোসেন (আই.টি.পি), সহ-সাধারণ সম্পাদকে এডভোকেট কাজী মুস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে জাফর রিয়াজ (আই.টি.পি)।

কার্যকরী সদস্য পদে এডভোকেট শওকত আলী, এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, এডভোকেট শফি কামাল, আব্দুর রব বাবুল (আই.টি.পি), এডভোকেট আফরোজা শারমিন কণা, এডভোকেট মেরাজুল ইসলাম লিটন। অন্যান্য ৪ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। এরা হলেন সভাপতি পদে এডভোকেট দীপক কুমার সাহা, সহ-সভাপতি পদে আব্দুল মান্নাফ (আই.টি.পি), সাধারণ সম্পাদকে এডভোকেট হুমায়ুন কবীর ফারুখ, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট হারুনার রশিদ মনু ।এবারের নির্বাচেন মোট ৬৮ জন আয়কর আইনজীবি সদস্য দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট দিবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর