,

রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করছেন দিলবার খ্যাত অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্কঃ ‘দিলবার দিলবার’ গানটির সঙ্গে সিনেমাপ্রেমীরা কম বেশি সবাই পরিচিত। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ছিল এটি। গানটির সঙ্গে কোমর দুলিয়ে হইচই ফেলে দিয়েছিলেন নোরা ফাতেহি। সেই অভিনেত্রীকে দেখা গেল রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে কাপড় বিক্রি করছেন নোরা। চমকে যাওয়ার মতোই ব্যাপার। তবে জানা গেছে, একটি প্রকল্পের অংশ হিসেবেই কাপড় বিক্রি করছেন তিনি। ব্যাংককের রাস্তায় কাপড় বিক্রি করার শুটিংয়ের সেই ভিডিওই ছড়িয়েছে নেটিজেনরা।

সম্প্রতি লন্ডনে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের ‘দিলবার’ গানের তালে নাচ শেখানোর ভিডিও ভাইরাল হয়েছিল তার। এদিকে ৫ জুন মুক্তি পেয়েছে সুপারস্টার সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’। এ ছবিতে সুনীল গ্রোভারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নোরা ফাতেহি।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’র অফিশিয়াল রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত ছবিটি। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অন্যদের মধ্যে রয়েছেন দিশা পাটানি, টাবু ও জ্যাকি শ্রফ। মুক্তির মাত্র পাঁচদিনে এ ছবি বক্স অফিসে ছুঁয়েছে ১৫০ কোটি রুপির মাইলফলক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর