মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইয়ের ঘটনায় তিন বাংলাদেশীর হাত-পা কেটে ফেলার রায়

news-image

সৌদি গোয়েন্দা পুলিশের কর্মকর্তা সেজে ভারতীয় নাগরিককে অপহরণ করে অর্থ ছিনিয়ে নেয়ার ঘটনায় আটক তিন বাংলাদেশিকে দেশটির শরিয়াহ আইনে প্রত্যেকের ডান হাত ও বাম পা কর্তন করার নির্দেশ দিয়েছেন সৌদি আদালত। সম্প্রতি সৌদির আদালত এ রায় ঘোষণা দেন। এই তিন বাংলাদেশির পক্ষে তাদের স্বজনরা সৌদি সরকারের কাছে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ক্ষমার আবেদন করেছেন।

জানা গেছে, ঈদের পরই এ রায় কার্যকর করার কথা রয়েছে। রায় কার্যকরের পর তাদের দেশে প্রেরণেরও নির্দেশ দেয়া হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর জুবাইলে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বরের ঘটনা।

ওইদিন ঘটনাস্থল থেকে আটক হন প্রবাসী তিন বাংলাদেশি। পরবর্তীতে পুলিশি হেফাজতে তাদের জবানবন্দি ও জব্দকৃত আলামতের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ৮ মে দেশটির আদালত উল্লিখিত শাস্তি দেন।

সৌদি আরবে সাজাপ্রাপ্ত তিন বাংলাদেশি হলেন- কুমিল্লার তিতাস থানার কাশীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে কাউসার মাহমুদ (পাসপোর্ট এফ-১১৫২৫২০), নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝরছার গ্রামের আব্দুল মালেকের ছেলে শাহিনুর (পাসপোর্ট এ-০৯৭৭৭৬২) ও মাদারীপুরের রাজৈর থানার দুর্গাবার্দি গ্রামের মোহাম্মদ সৈয়দ আলীর ছেলে রুবেল খালাসী (পাসপোর্ট এবি-১৪৭২৪৭২)।

জানা গেছে, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. সারোয়ার আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছেন সম্প্রতি। চিঠিতে তিন বাংলাদেশির অপরাধের ধরণ এবং সৌদি আদালতের রায়ের সর্বশেষ অবস্থা তুলে ধরেন।

তিনি চিঠিতে আদালতের রায়ের তথ্যানুযায়ী উল্লেখ করেন, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর জুবাইলের রাস্তায় কর্তব্যরত পেট্রোল পুলিশ একটি চলন্ত করোলা গাড়ির পেছন থেকে এক ব্যক্তি সাহায্য চাচ্ছে মর্মে দেখতে পায়। পুলিশ ওই গাড়ি থামার নির্দেশ দিলেও চালক না থামিয়ে পালিয়ে যেতে থাকে। ধাওয়া করে পুলিশ ওই গাড়ির পেছন সিটে ক’জন ভারতীয় নাগরিককে (সাহায্য প্রার্থী) দেখতে পান।

পুলিশ ওই গাড়িতে থাকা তিন বাংলাদেশিকে নকল পিস্তল, দু’জন নেপালি নাগরিকের ড্রাইভিং লাইসেন্স ও একজন ভারতীয় নাগরিকের ইকামা কার্ডসহ তাদের আটক করে। তাদের জুবাইল (রিয়াদ) পুলিশ স্টেশনে হস্তান্তর করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়ি থেকে উদ্ধার হওয়া ওই ভারতীয় নাগরিককে তার কর্মস্থল থেকে ভাড়ার বিনিময়ে বাসায় পৌঁছে দেয়ার জন্য অভিযুক্ত তিনজন গাড়িতে উঠায়। পরবর্তীতে তিনজন নিজেদের গোয়েন্দা পুলিশ, জেনারেল পুলিশ বলে পরিচয় দিয়ে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ সামগ্রী ছিনিয়ে নেয়। ইউরো ভিশন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক