,

ভারতের বিজ্ঞাপন: ক্রিকেটে পাকিস্তানের পিতা ভারত, ছেলে বাংলাদেশ (ভিডিও)!

news-image

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। খেলার লড়াই মাঠের গণ্ডি পেড়িয়ে ছড়িয়ে যায় দুই দলের ভক্ত-সমর্থকদের মাঝেও। চলতি বিশ্বকাপে ১৬ জুন মুখোমুখি হবে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এ ম্যাচকে সামনে রেখে বিতর্কিত বিজ্ঞাপন তৈরি করেছে স্টার স্পোর্টস। বিজ্ঞাপনে পাকিস্তানকে অপমান করার পাশাপাশি বাংলাদেশকে পাকিস্তানের ভাই হিসেবে দেখানো হয়েছে।

‘মওকা মওকা’ শিরোনামের বিজ্ঞাপনটিতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও অপমান করা হয়েছে।বিজ্ঞাপনে ভারতকে সরাসরি পাকিস্তানের বাবা হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশকে পাকিস্তানের ভাই আর পরোক্ষভাবে ভারতের ছেলে বলা হয়েছে।ভারতীয় চ্যানেলটির বিজ্ঞাপনে বাংলাদেশি সমর্থকের চরিত্রে অভিনয় করা ব্যক্তিকে দিয়ে উর্দু বলানো হয়েছে।

গেল ৯ জুন বিজ্ঞাপনটি প্রকাশ করে স্টার স্পোর্টস। এতে দেখানো হয়, বাংলাদেশের জার্সি পরা এক ব্যক্তি পাকিস্তানের জার্সি পরিহিত ব্যক্তিকে বলছেন, ‘ভাই সপ্তম বারের মতো সুযোগ এসেছে। বিশ্বকাপে আবারও ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছেন, শুভ কামনা। চেষ্টা চালিয়ে যান।

জবাবে পাকিস্তানের জার্সি পরা ব্যক্তি বলেন, চেষ্টা করেই যেতে হবে। চেষ্টা যে করে সে কখনো হারে না। একদিন জয় আসবেই। আমার বাবা এই কথা বলতেন।এই কথার জের ধরে ভারতীয় জার্সি পরা ব্যক্তি পাকিস্তানি সমর্থককে উদ্দেশ্য করে বলেন, ‘চুপ পাগলা, আমি কখন তোকে এই কথা বলেছি?’

তখন পাকিস্তানি ব্যক্তি বলেন, ‘না না, আপনি নন। আমার আব্বু এটা বলেছে…।’আগামী ১৬ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। ভিডিও:

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর