,

এখন ঢাকা থেকে সরাসরি সিকিম যাওয়া যাবে বাসে

news-image

এবার পর্যটকদের জন্য আরও একটি সুখবর আসছে। আসছে জুলাই মাসেই ঢাকা থেকে সিকিম যাওয়া যাবে বাসে। এর আগে শিলং, আগরতলা, কলকাতা ও শিলিগুড়ি রুটে চলাচল শুরু করেছে বাস সার্ভিস। তারই ধারাবাহিকতায় ঢাকা থেকে সিকিম পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি।

জানা যায়, আগামী জুলাইয়ে চালু হতে পারে এই রুটের সরাসরি পরিবহন। শ্যামলী পরিবহন এ বাস চালু করতে যাচ্ছে। শ্যামলী পরিবহনের এনআর ট্রাভেলসের একটি বাস নিয়ে সিকিম যাবে ৫০ জনের একটি দল।

সূত্র জানায়, বর্তমানে পাঁচটি রুটে বিআরটিসির ব্যানারে শ্যামলী পরিবহনের বাস ভারত-বাংলাদেশে চলাচল করে। এর মধ্যে হুন্দাই বাস ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-শিলং-গৌহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা রুটে চলাচল করছে।

বিআরটিসি জানায়, বাংলাদেশের পর্যটকদের জন্য সিকিম উন্মুক্ত হওয়ায় অনেকেই সেখানে বেড়াতে যান। দুই দেশের আগ্রহের কারণে এ রুটে সরাসরি বাস চলাচলের সম্ভাব্যতা যাচাই করা হবে। বিআরটিসি একই রুট ব্যবহার করে সিকিম পর্যন্ত নতুন আন্তর্জাতিক বাস রুট খুঁজে পেয়েছে।

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ এবং বাস অপারেটর প্রতিনিধি মিলিয়ে প্রায় ৫০ জনের একটি দল জুলাই মাসের মাঝামাঝি সিকিম যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো