মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধাওয়ানের পরিবর্তে পান্ত!

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পাশাপাশি শিখর ধাওয়ানের দুর্দান্ত সেঞ্চুরি। ভারতীয় শিবিরে যখন আনন্দ পালনের সময় তখনই এলো বড় দুঃসংবাদ। বুড়ো আঙুলের চির ধরায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ধাওয়ান। ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ধাওয়ানের পরিবর্তে দলে যোগ দিতে দেশ থেকে উড়াল দিয়েছেন ঋষব পান্ত।

অজিদের বিপক্ষে দাপুটে জয়ের ম্যাচে ১০৯ বলে বীরোচিত ১১৭ রানের ইনিংস খেলেন ধাওয়ান। তবে সে ম্যাচে প্রতিপক্ষের পেসার নাথান কোল্টার-নাইলের করা একটি বলে বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি।

পরে ভারতের ফিল্ডিং ইনিংসে মাঠেই নামতে পারেননি ধাওয়ান। তার পরিবর্তে পুরো ৫০ ওভার ফিল্ডিং করে রবীন্দ্র জাদেজা। আর ম্যাচ শেষে তার হাতের স্ক্যান করানো হলে চিড় ধরা পড়ে।

১৩ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ভারত। সে ম্যাচেই পান্তকে দেখা যেতে পারে দলের সঙ্গে।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে ভারতীয় বোর্ডের একটি সূত্র বলেন, ‘বিস্তারিত ব্যাপারটা তাই বলছে ধাওয়ান লম্বা সময়ের জন্য বাইরে, বোর্ড আনুষ্ঠানিক ভাবে তার পরিবর্তে কাউকে নিচ্ছে। সেই পরিবর্তন হিসেবে আমরা পান্তকেই ভাবছি। তার (ধাওয়ান) চোট একজন রিপ্লেস নেওয়ার জন্য যথেষ্ট।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক