,

খালেদা জিয়াকে নিয়ে রনির আবেগঘন স্ট্যাটাস

news-image

গোলাম মাওলা রনিঃ বেগম জিয়ার কথা মনে হলেই এক ধরণের বিষন্নতা আমায় পেয়ে বসে! তার সঙ্গে কোনো দিন আমার দেখা হয়নি, এমনকি কথাও হয়নি! বয়সে তিনি আমার মায়ের চেয়ে অন্তত চার বছরের বড়! আমার মা আজ যদি কারাগারে থাকতেন তবে আমি কি করতাম অথবা মা কে কারাগারে রেখে আমি কিভাবে আহার, নিদ্রা, এবং বিশ্রাম করতাম?

আমার মায়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক, অন্য দিকে বেগম জিয়ার সঙ্গে সম্পর্কটা আদর্শিক এবং রাজনৈতিক। তিনি যদি বাইরে থাকতেন তবে আমার বিএনপিতে যোগদানে তিনিই সব চেয়ে খুশি হতেন, কারণ বহু দিন ধরে তিনি চাইছিলেন যে, আমি যেন তার দলে যোগদান করি।

এবারকার ঈদে যদি দেশনেত্রী মুক্ত থাকতেন তবে আমি নিশ্চয়ই তার সঙ্গে দেখা করতে যেতাম, আমাকে দেখে তিনি কি বলতেন এই কথা ভাবতে গিয়ে আমার মনে বন্দি খালেদা জিয়া এবং কারাগারের নির্যাতনের নির্মম এবং নিষ্ঠুর বাস্তবতার কথা মনে এলো এবং একরাশ বেদনার বিষ বৃষ্টি দ্বারা আক্রান্ত হলাম!

প্রিয় নেত্রীর ভাগ্যে কি আছে জানি না, তাকে নিয়ে মহান আল্লাহর কি সিদ্ধান্ত তাও জানি না। তবে একথা জানি যে, কিয়ামত পর্যন্ত তিনি বাংলার লক্ষ কোটি মানুষের মনে বেঁচে থাকবেন অসীম মমতায়, নিবিড় শ্রদ্ধায় এবং নিত্যকার প্রার্থনায় ….

(ফেসবুক থেকে)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর