,

গর্ভাবস্থায় চকলেট খেলে উপকার

news-image

স্বাস্থ্য ডেস্ক : গর্ভাবস্থায় কী কী খাওয়া তার এবং শিশুর জন্য ভাল তা নিয়ে অনেক হবু মায়েরাই চিন্তা করেন। এই সময়ে মায়েদের অনেক কিছুই খেতে ইচ্ছা করে যা আগে হয় তো কখনোই খাননি। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে গর্ভাবস্থায় চকলেট খেলে উপকারই হয়।

১১ থেকে ১৪ সপ্তাহের গর্ভবস্থায় প্রায় ১২৯ জন নারীর উপর এই গবেষণা করা হয়। এদের দুটি দলে ভাগ করা হয়েছিল। একদলকে প্রতিদিন কম পরিমাণ ফ্ল্যাভানল যুক্ত চকলেট ৩০ গ্রাম করে খেতে দেয়া হয়েছিল।

অন্য দলটিকে বেশি পরিমাণ ফ্ল্যাভানল যুক্ত চকলেট প্রতিদিন ৩০ গ্রাম করে দেয়া হয়েছিল। টানা ১২ সপ্তাহ তাদের প্রতিদিন এই পরিমাণে চকলেট খেতে বলা হয়েছিল।

তবে গবেষণা শুরুর আগে এবং পরে এদের প্রত্যেকের প্রি-এক্ল্যাম্পশিয়া এবং জেস্টেশনাল হাইপারটেনশন পরীক্ষা করে দেখা হয়েছিল।

১২ সপ্তাহ শেষে এদের সঙ্গে অন্য গর্ভবতী নারীদের তুলনা করে দেখা যায়, যারা নিয়মিত চকলেট খেয়েছেন, তাদের রক্ত চলাচলা অন্যদের চেয়ে ভাল।

চকলেটের আরো বেশ কিছু ভাল প্রভাব লক্ষ্য করা গিয়েছে। যারা নিয়মিত ৩০ গ্রাম চকলেট খেয়েছিলেন তাদের প্ল্যাসেন্টা এবং ভ্রুণের গ্রোথ অন্যদের তুলনায় বেশি হয়েছে।

তবে গর্ভবস্থায় কোনো বিশেষ খাবার খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। সবার শারীরিক গঠন সমান হয় না। তাই কার জন্য কোন খাবার ভাল, তা একজন অভিজ্ঞ চিকিৎসকই ঠিক করে দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর