,

ইরানে হিজাব না পরায় ট্যাক্সি অ্যাপ বন্ধের দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা দেশটির জনপ্রিয় একটি ট্যাক্সি অ্যাপ বন্ধের দাবি জানিয়েছে। ট্যাক্সিতে একজন নারী হিজাব না পরায় ট্যাক্সি চালক মাঝ রাস্তায় তাকে নামিয়ে দেন।

এরপর ওই নারী টুইটারে ট্যাক্সি চালকের ছবি দিয়ে লেখেন ‘এই সেই চালক যিনি মাঝ রাস্তায় আমাকে ট্যাক্সি থেকে নামিয়ে দেন।’

স্ন্যাপ নামে ওই অ্যাপ কোম্পানি থেকে অভিযোগকারীর কাছে ক্ষমা চাওয়া হয়। ওই নারী আরো জানান চালককে কড়া ভাবে শাসানো হবে বলে তাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে কোম্পানির তরফ থেকে।

এদিকে দেশটির রক্ষণশীলরা স্ন্যাপ-এর এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছে। তারা বলছেন, যারা ইসলামের মূল্যবোধকে সম্মান জানাতে পারে না তাদের সামনে মাথা নত করা উচিত না।

পারসিয়ান ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘বয়কট স্ন্যাপ’ চালু করা হয়েছে যেটা শনিবার থেকে ৬৬ হাজার বারের বেশি ব্যবহার করা হয়েছে।

একজন টুইট করেছেন ‘ওই নারীর অশালীন আদব-কায়দার জন্য যদি কোম্পানির ম্যানেজার ক্ষমা চেয়ে থাকে তাহলে স্ন্যাপ অ্যাপ বন্ধের পাশাপাশি তাকে ইসলামিক প্যানেল কোডে বিচার করা উচিত। কারণ তিনি ওই চালককে শাসানোর মাধ্যমে নারীদের এ ধরণের অশালীনতাকে উস্কে দিয়েছেন।’

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের কর্তৃপক্ষ দেশটিতে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করে।

ইরানের একটি টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাতকারে ঐ চালক সায়িদ আবেদ বলেছেন ‘যদি পুলিশ দেখতো তার যাত্রী হিজাব পরে নেই তাহলে তাকে জরিমানা করতো।’

তিনি মনে করছেন তিনি যা করেছেন সেটা ছিল তার ‘ধর্মীয় দায়িত্ব।’

এদিকে এরোস্পেস কমান্ডার অব দ্যা ইসলামিক রিভিউলিশন গার্ডস কর্পস এর ব্রিগেডিয়ার জেনারের আমির আলী হাজিজেদেহ ঐ চালকের সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এতসব চাপের মুখে পরে দুটি ঘটনা ঘটেছে।

প্রথমটি হল স্ন্যাপ কোম্পানি ঐ চালকের কাছে ক্ষমা চেয়েছে। এক বিবৃতিতে বলেছে চালক তাদের কোম্পানিতে সানন্দে কাজ করতে পারেন।

অন্যদিকে ঐ নারী তার প্রথম টুইটটি মুছে ফেলেছেন এবং তিনিও ক্ষমা চেয়েছেন।

তিনি লিখেছেন, আমি স্ন্যাপ কোম্পানি, চালক এবং যারা এই ঘটনা শুনে কষ্ট পেয়েছেন তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ঘোষণা করছি আমি আমার দেশের আইন মানতে বাধ্য।

দেশটির পুলিশ সতর্ক করে দিয়ে বলেছে হিজাবের বিরুদ্ধে কোন প্রকার বিক্ষোভে অংশ নিলে ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর