মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিধা বাড়ল পেনশনভোগীদের

news-image

নিউজ ডেস্ক।। পেনশনভোগীর বয়স যে তারিখে ৬৫ বছর ১ দিন পূর্ণ হবে, সেদিন থেকে ২০১৫ সালের ৩০ জুনে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে তাদের পেনশনের পরিমাণ ৫০ শতাংশ বাড়বে। একই সঙ্গে আড়াই হাজার টাকা হারে মাসিক চিকিৎসা ভাতা পাবে তারা। জাতীয় বেতন স্কেল-২০১৫ জারির ফলে ৬৫ ঊর্ধ্ব পেনশনারের পেনশন ও চিকিৎসা ভাতার হার নির্ধারণের বিষয়ে উদ্ভূত সমস্যা নিরসনে এমন মতামত দিয়েছে অর্থ বিভাগ। অর্থ বিভাগের উপসচিব আছমা আরা বেগম স্বাক্ষরিত এ মতামত পত্রটি গত ৩০ মে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে অর্থ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, মাসিক নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীর বয়স ৬৫ বছর ১ দিন পূর্ণ হওয়ার দিন থেকে ২০১৫ সালের ৩০ জুনে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে তাদের পেনশনের পরিমাণ ৫০ শতাংশ বাড়বে। তবে ২০১৫ সালের ১ জুলাইয়ের আগে যাদের বয়স ৬৫ বছরের কম ছিল, তাদের পেনশনের পরিমাণ প্রথমে ২০১৫ সালের ৩০ জুনে প্রাপ্ত নিট পেনশনের ওপর ২০১৫ সালের ১ জুলাই ৪০ শতাংশ বাড়বে।

একই সঙ্গে যে তারিখে তাদের বয়স ৬৫ বছর ১ দিন পূর্ণ হবে, সেদিন থেকে পেনশন ২০১৫ সালের ৩০ জুনে প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে অবশিষ্ট ১০ শতাংশ বৃদ্ধি প্রদেয় হবে। মাসিক নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের বয়স ৬৫ বছর ১ দিন পূর্ণ হওয়ার দিন থেকে তারা আড়াই হাজার টাকা হারে মাসিক চিকিৎসা ভাতা পাবে।

এ ছাড়া যেসব পেনশনার প্রতিবছর ১ জুলাই নিট পেনশনের ওপর ৫ শতাংশ ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) পাওয়ার পর একই বছরে ৬৫ বছর ঊর্ধ্ব বয়সে উপনীত হবে, তাদের ক্ষেত্রে একই বছরে অবশিষ্ট ১০ শতাংশ বৃদ্ধিজনিত কারণে দুই বার নিট পেনশন বৃদ্ধির অপশন অনলাইনে চালুর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একইভাবে ওই পেনশনার একই বছরে যে তারিখে ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সে উপনীত হবে, সে তারিখ থেকে চিকিৎসা ভাতা মাসিক দুই হাজার টাকা হারে প্রাপ্তির অপশন অনলাইনে চালু করতে হবে। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক