,

শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাই গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক।। ভোলার তজুমদ্দিন উপজেলায় বেড়ানোর কথা বলে শ্যালিকাকে (১২) নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক দুলাভাইয়ের বিরুদ্ধে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় রোববার তজুমদ্দিন থানায় মামলা করা হলে গতকাল সোমবার রাতে পুলিশ মো. রিয়াজ উদ্দিন চৌধুরী (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রিয়াজ উদ্দিন চৌধুরী তার ১২ বছর বয়সী শ্যালিকাকে গত শনিবার বিকেলে বেড়ানোর কথা বলে নিজের বাড়িতে নেন। রাতে শিশুটিকে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রেখে যান তিনি। শিশুটি রাস্তার মধ্যে কান্নাকাটি করতে থাকলে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তৈয়বুর রহমান তাকে উদ্ধার করেন। পরে ফোন করে আত্মীয়দের কাছে শিশুটিকে তুলে দেন। পরদিন সকালে শিশুটির বাবা-মা থানায় অভিযোগ দাখিল করেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, সোমবার রাতে পুলিশ এ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে