,

অসুস্থ হয়ে হাসপাতালে অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বাজেট ঘোষণার দুইদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে অর্থমন্ত্রীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ যুগান্তরকে বলেন, দুই দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন অর্থমন্ত্রী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রুটিন মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি (অর্থমন্ত্রী) সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী ১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন তিনি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর