,

এখনো তালা বিএনপির কার্যালয়ে, ভেতরে অসুস্থ রিজভী

news-image

কমিটি গঠনের নির্দেশনায় বয়সসীমা বাতিলের দাবিতে বিক্ষোভ করে এখনো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ অবস্থায় সেখানে অবরুদ্ধ হয়ে আছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সোমবার থেকে অসুস্থাবস্থায় সেখানে আছেন তিনি।

আজ মঙ্গলবার বেলা ১১টার পর পর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ভেতরে অবস্থানরত নেতাকর্মীরা অসহনীয় অবস্থা পার করেন।

বিকেল ৫টার পর কিছুক্ষণের জন্য বিদ্যুৎসংযোগ চালু করা হয়। এ সময় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় সেখানে যান। তারা অসুস্থ রিজভীর সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তারা।

এই দুই নেতা চলে যাওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে আবারও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। মাগরিবের নামাজের সময় আবারও তা চালু করে দেওয়া হয়।

এদিকে আজ সকাল থেকে অনবরত বমি করতে থাকেন রিজভী। পরে চিকিৎসকরা তাকে স্যালাইন দিয়ে শুইয়ে রাখেন। এই অবস্থাতেই মুঠোফোনে তিনি কথা বলেন। তিনি বলেন, ‘আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। আমি অসুস্থ। মুখে খেতে পারছি না। বমি হচ্ছে। এখন স্যালাইনে সব কিছু হচ্ছে।’

আক্ষেপ করে তিনি বলেন, ‘বিশেষজ্ঞ ডাক্তাররা আমাকে দেখতে আসতে পারছেন না। আমি খুব কষ্টে আছি। কারণ আমার ছোট ভাইদের কারণে অফিসে তারা (ডাক্তররা) ঢুকতে পারছেন না। এখানে থেকে টেলিফোনে ডাক্তারের সাথে কথা বললে সব কিছু করা হচ্ছে।’

জানা গেছে, চিকিৎসক রফিকুল ইসলাম গত রাত থেকে বিএনপি কার্যালয়ে থাকার পর আজ বাসায় ফিরে গেছেন। বর্তমানে সেখানে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। সূত্রঃ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান