মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাব্বানীর ঘোষণার পর সেই খামারিকে ২০০ হাঁস দিলেন ছাত্রলীগ নেতা

news-image

জেলা প্রতিনিধিঃ দুর্বৃত্তদের দেয়া বিষে ৪১৩টি হাঁস মারা যাওয়ায় ক্ষতিগ্রস্ত নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শারীরিক প্রতিবন্ধী খামারি আবুল কাশেমকে ২০০ হাঁস দিয়েছেন ছাত্রলীগের স্থানীয় এক নেতা।

সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ঘোষণার পর মঙ্গলবার বিকেলে আবুল কাশেমের বাড়িতে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে তার হাতে ২০০ হাঁসের দাম ২৮ হাজার টাকা তুলে দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোবায়েল আহমদ খান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সৈয়দ আল রাকিব, সদস্য সাইফুল ইসলাম শুভ্র, মো. করিম, ওবায়দুর রহমান খান, সাইফুল ইসলাম লালন, জাহিদ হাসান প্রান্ত, তানভীর হাসান বাধন, জাহিদুল হাসান জিকু, তাকবির হোসেন, সাদ সাদেক, আব্দুল্লাহ আল মামুন, মো. মুরসালিন, রাকিব তুষার, মাহফুজুর রহমান পিয়াস, সানোয়ার সাকলাইন, সারিমূল ইসলাম সানি, সানিমূল ইসলাম তুহিন প্রমুখ।

এর আগে রোববার রাতে খামারি আবুল কাশেমকে ৮০০ হাঁস কিনে দেয়ার কথা জানিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।সোবায়েল আহমদ খান বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ভাইয়ের স্ট্যাটাস দেখে আমি তার সঙ্গে কথা বলি। রাব্বানী ভাইয়ের নির্দেশে তার পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে আজ (মঙ্গলবার) বিকেলে আবুল কাশেমের বাড়িতে গিয়ে ২০০ হাঁসের দাম ২৮ হাজার টাকা দিয়ে এসেছি।

এ ধরনের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।এ প্রসঙ্গে খামার মালিক আবুল কাশেম জানান, ছাত্রলীগ নেতারা আমাকে হাঁস কেনার টাকা দিয়েছেন। আমি এখন ছেলে-মেয়ে নিয়ে চলতে পারব।

উল্লেখ্য, রোববার বিকেলে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে শারীরিক প্রতিবন্ধী আবুল কাশেমের ৪১৩টি হাঁস বিষ দিয়ে মেরে ফেলে দুর্বৃত্তরা। মরে যাওয়া হাঁসের বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এসব হাঁসের ডিম বিক্রি করে সংসার চালাতেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক