,

ড্র করে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

news-image

লাওসের বিরুদ্ধে হোম ম্যাচ ড্র করে কাতার-২০২২ বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠেছে বাংলাদেশ। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ফিরতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতে উঠে গেলো দ্বিতীয় বা গ্রুপ পর্বে।

এই ম্যাচে ড্র করলেই যে দ্বিতীয়পর্বে উঠা যাবে, সেটা জানাই ছিল। বাংলাদেশ তাই বাড়তি ঝুঁকি নিতে চায়নি। তবে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল লাল সবুজ জার্সিধারীরা। সেগুলো কাজে লাগানো যায়নি।লাওসকেও চড়ে বসতে দেয়নি বাংলাদেশ। গোলশূন্য ড্রয়ের পর হতাশ বদনে মাঠ ছেড়েছেন লাওসের খেলোয়াড়রা। আর বাংলাদেশ মেতেছে জয়ের সমান উচ্ছ্বাসে।

বাংলাদেশ একাদশ-আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, নাবিব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি (সুফিল), বিপলু আহমেদ (ইব্রাহিম) ও রবিউল হাসান (সোহেল রানা)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর