,

প্রায়ই তাহসান বাসায় আসে : মিথিলা

news-image

বিনোদন ডেস্ক।। দীর্ঘ বিরতির পর অর্ণব প্রকাশ করেছেন তার নতুন গান ‘কী হলে কী হতো’। আর এই গানের ভিডিওতে অর্ণবের পাশাপাশি মডেল হয়েছেন মিথিলা ও ইন্দ্রশীষ রায়। গানের ভিডিওতে আরও অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জী।

সম্প্রতি নতুন গানের ভিডিও প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানান, বিচ্ছেদের পর এখনও তাহসানের সঙ্গে কথা বলেন তিনি। একমাত্র সন্তান আইরা তেহরীম খানকে দেখতে তাহসান প্রায়ই তার বাসায় আসেন। মেয়ে আইরার ব্যাপারে তারা দু’জন আলোচনা করেই সিদ্ধান্ত নেন। তবে আগামীতে তাদের এক হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দেন মিথিলা।

এদিকে, গত ৪ জুন ‘কী হলে কী হতো’ গানটি প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন [ডিএমএস]-এর ব্যানারে। গানটির কথা, সুর-সংগীত করেছেন প্রদ্যুৎ চ্যাটার্জী। মোশনরক এন্টারটেইনমেন্ট ও মাস-কাট প্রোডাকশন হাউজের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন একলব্য চৌধুরী।

উল্লেখ্য, ২০০৬ সালের আগস্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। ২০১৩ সালের এপ্রিলে এই তারকা জুটির ঘর আলো করে জন্ম নেয় একমাত্র কন্যা আইরা তেহরীম খান। দীর্ঘ ১১ বছর সংসার জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হয় ২০১৭ সালের মে মাসে। উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর