মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ কন্যার নাচের ভিডিও ভাইরাল, সোস্যাল মিডিয়ায় ঝড়! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : তারকা কন্যা তাই সবার নজর থাকবে, আলোচনায় থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু শাহরুখ কন্যা সুহানা খান একটু বেশিই আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি যে ছবি বা ভিডিওই প্রকাশ করুন না কেন, দ্রুতই ভাইরাল হয়ে যায়। সেরকমই আবারো অন্তর্জালে উত্তাপ ছড়ালেন সুহানা। এবারও সুহানার নাচে তারুণ্যে ঝড় উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুহানার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সুহানাকে গানের তালে দুর্দান্ত ভঙ্গিতে পা মেলাতে দেখা গেছে। তার খুনে নাচে মাতোয়ারা নেটিজেনরা। ১৯ বছরের এই তরুণী স্বাধীনচেতা, ফ্যাশন সচেতন। তার রূপে মুগ্ধ অগণিত ভক্ত। আর যে কোনো অনুষ্ঠানেই বেশ আত্মবিশ্বাসী দেখায় সুহানাকে।

বলিউডে অভিষেক না হলেও এরই মধ্যে অন্তর্জালে অগণিত ভক্ত-অনুরাগী শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারকা-সন্তানের রয়েছে বেশ কয়েকটি ফ্যান পেজ। ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও একনিষ্ঠ অনুরাগীরা প্রায়ই তার নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করেন। আর সেসব দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে।

সুহানা এখন যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন। তবে মাঝেমধ্যেই তিনি মুম্বাইয়ে নিজের ঘরে ফেরেন। মা-বাবাকে সঙ্গ দেন। আর নিজের সেরা বন্ধু শানায়া কাপুর ও অনন্যা পান্ডের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটান। লন্ডনেও বন্ধুসংখ্যা কম নয়।

গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। এরই মধ্যে গ্ল্যামার জগতে পা রেখেছেন তিনি, বলিউডে তার অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। যদিও বাবা বলছেন, লেখাপড়া শেষ করে তবেই অভিষেক।

https://www.youtube.com/watch?v=SDZ590B776U

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক