,

মাশরাফি দুই হারের চেয়েও বেশি হতাশ হয়েছেন আজ

news-image

স্পোর্টস ডেস্ক।। সকাল সকাল ব্রিস্টলে বৃষ্টি শুরু হয়ে যায়। সঙ্গে ঠাণ্ডা। বৃষ্টির হাবভাব বুঝে দু’দলের ক্রিকেটাররা মাঠে আসবেন বলে জানা যায়। মাঠে এসে জবুথবুভাবে বসেই সময় কাটিয়েছেন তারা। ম্যাচ আম্পায়ার রিচার্ড ইলিংওয়াথের জানান, দু’দলের অধিনায়ক তাদের একাদশও জমা দিতে পারেনি। থেকে থেকে আসা বৃষ্টির কারণে সেই পরিস্থিতিও তৈরি হয়নি।

এ নিয়ে দু’দলের অধিনায়কই হতাশা ব্যক্ত করেছেন। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজাই বেশি হতাশ। মাঠে না নেমে একটি পয়েন্ট তাকে সন্তুষ্ট করতে পারেনি। কারণ বাংলাদেশ এ ম্যাচ থেকে দু্ই পয়েন্ট ধরে রেখেছিল। মাশরাফি তাই বলেন, ‘মাঠে এসে খেলতে না পারা সব দলের জন্যই হতাশার। কিন্তু টুর্নামেন্টটা এভাবেই চলছে।’

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে আমরা হেরেছি। ইংল্যান্ডের বিপক্ষে বলতে গেলে আমরা কোন সুযোগই পায়নি। তবে হতাশ লাগছে আজকের ম্যাচের জন্য।’ সাকিবকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক জানান, বাংলাদেশের পরবর্তী ম্যাচের আগে এখনও চারদিন সময় আছে। এর মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচ নিয়ে চিন্তা অন্য জায়গায়। টনটনের ছোট মাঠ। ক্রিস গেইল-সিমরন হেটমায়ার-আন্দ্রে রাসেলটা তাই বাংলাদেশকে ছোট মাঠ পেয়ে চেপে ধরতে পারেন।

লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ম্যাচ ভেসে যাওয়া নিয়ে বলেন, বৃষ্টির কারণে এবারের বিশ্বকাপ বেশ কঠিন হতে যাচ্ছে। এরই মধ্যে কয়েকটা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তবে আমরা এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি।’ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়াররা জানান, তারা ম্যাচটি খেলনোর চেষ্টায় ছিলেন। কিন্তু সম্ভব হয়নি। বৃষ্টি থামলে দেড় ঘন্টার মধ্যে ম্যাচ খেলানো সম্ভব হতো। কিন্তু বৃষ্টিই তো থামলো না। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর