,

স্বামীর নির্যাতন সইতে না পেরে…

news-image

নিউজ ডেস্ক।। মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বামীর নির্যাতন সইতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টাকারী গৃহবধু জিয়াসমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর আজ সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।

জানা যায়, গত শুক্রবার দুপুরে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী জিয়াসমিন (৪০) স্বামীর নির্যাতন সইতে না পেরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইউনুচ আলী জানান, এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে। জিয়াসমিনের স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

শনিবার বিকালে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

জিয়াসমিন কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকসা গ্রামের মৃত আ. আজিজ চৌধুরীর মেয়ে। প্রায় ২৩ বছর পূর্বে সেলামতি গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে প্রতিবন্ধী ১ মেয়ে ও মালয়েশিয়া প্রবাসী ১ ছেলে রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর