সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার অধিকার আছে জাকির নায়েককে ফেরত না পাঠানোর : মাহাথির

news-image

ডেস্ক রিপোর্ট।। বিতর্কিত ধর্মীয় বক্তা ড. জাকির নায়েক যদি মনে করেন তাকে ফেরত পাঠানো হলে ন্যায়বিচার পাবেন না তাহলে তাকে ফেরত না পাঠানোর অধিকার আছে মালয়েশিয়ার। এমন মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার তিনি জাসিনে লিপাত কাজাং এলাকায় সামর্থ্যরে মধ্যে আবাসন বিষয়ক একটি স্কিম উদ্বোধন করার সময় বক্তব্য রাখছিলেন। এ সময় মাহাথির বলেন, গড়পড়তায় ড. জাকির মনে করেন, ভারতে তিনি ন্যায্য বিচার পাবেন না। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার।

জাকির নায়েককে ফেরত পাঠানোর সঙ্গে তিনি মালয়েশিয়ায় মঙ্গোলিয় মডেল আলতানতুয়া শাইরিবুকে হত্যার দায়ে অভিযুক্ত সিরুল আজহার উমরের প্রসঙ্গ টেনে আনেন। ওই মডেলকে হত্যার জন্য ২০১৫ সালে সিরুল আজহারকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তিনি ছিলেন ওই মডেলের সাবেক দেহরক্ষী। সিরুল আজহার আশ্রয় নিয়েছেন অস্ট্রেলিয়ায়।

তাকে ফেরত দিতে অস্ট্রেলিয়ার কাছে আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। কিন্তু ফেরত পাঠানো হলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে অস্ট্রেলিয়ার আশঙ্কা। এ জন্য তারা সিরুল আজহারকে ফেরত পাঠাচ্ছে না। একই রকম অনুভূতি ড. জাকির নায়েকের ক্ষেত্রেও।

ইতিমধ্যে রিপোর্টে বলা হয়েছে, ভারতের আইন প্রয়োগকারীরা জাকির নায়েককে আটক করতে ইন্টারপোলের সহায়তা চাইবে। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মালয়েশিয়া থেকে তারা ভারতে ফিরিয়ে নিতে চায়। এক্ষেত্রে মুম্বইয়ের একটি আদালত থেকে জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার জন্য কাজ করে যাচ্ছে আইন প্রয়োগকারীরা। আগামী ১৯শে জুন এমন রায় পেতে পারে তারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক