,

৫৫ ডিগ্রি তাপমাত্রায় অনন্ত-বর্ষার রোমান্স!

news-image

ঢাকাই সিনেমার সফল জুটি অনন্ত জলিল ও বর্ষা। জুটি বেঁধে ‘খোঁজ দ্য সার্চ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’সহ বেশ কিছু সুপারহিট ছবি তারা উপহার দিয়েছেন।এই জুটির নতুন ছবি নতুন ছবি ‘দিন : দ্য ডে’। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করছে অনন্ত’র প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।

এরইমধ্যে বেশ ঘটা করে ছবিটির শুটিং হয়েছে ইরান ও বাংলাদেশের মনোরম সব লোকেশনে।ছবির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষের দিকে। বর্তমানে ছবির ইউনিটের সঙ্গে ইরানে রয়েছেন অনন্ত ও বর্ষা। সেখানে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই তারা যোগ দিয়েছেন নতুন লটের শুটিংয়ে।

জানা গেল ছবির একটি রোমান্টিক গানের দৃশ্যায়ন চলছে। সেখানে অনন্ত ও বর্ষার পাশাপাশি দেখা যাবে ইরানের প্রায় অর্ধ শতাধিক শিল্পীকে। হাবিব রহমানের কোরিওগ্রাফিতে এই গানের শুটিংয়ে বাংলাদেশ থেকে ১৫ জনের টিমের সঙ্গে রয়েছেন মেকআপ আর্টিস্ট মনির হোসেন।মনির  জানান, ইরান শহরের পাশে মারানজাব নামের মরুভূমিতে চলছে গানের শুটিং। প্রায় ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচন্ড গরমে কাজ করতে হচ্ছে সবাইকে।

এই গানে নতুন লুক ও স্টাইলে দেখা যাবে জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষাকে। তাদের পোশাকে থাকবে ইরানি সংস্কৃতি ও ঐতিহ্য। ইরানের শুটিং শেষে এই গানের কিছু অংশের শুটিং হবে তুরস্কেও। ‘দিন দ্য ডে’ ছবিতে মোট চারটি গান থাকছে। তারমধ্যে ইরান ও তুরস্কের পাশাপাশি দুটি গানের শুটিং হবে বাংলাদেশেও।দেখুন ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনন্ত-বর্ষার শুটিংয়ের ভিডিও :

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর