,

ম্যাচ নিয়ে শঙ্কা বাড়ছে, ফের বাতিল আম্পায়ারদের মাঠ পরিদর্শন

news-image

বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি নিয়ে শঙ্কা বাড়ছে ক্রমশ। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড থেকে আরও একবার এলো দুঃসংবাদ। ফের মাঠ পরিদর্শন বাতিল করলেন আম্পায়াররা।ব্রিস্টলে ম্যাচের আগে থেকেই বৃষ্টি হচ্ছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) পিচ ও আউটফিল্ড পরিদর্শনের কথা ছিল আম্পায়ারদের, বৃষ্টির কারণে সেটি স্থগিত করা হয়।

কারণ সকাল ১০টার পর থেকে আবারও ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তোড় খুব না হলেও বাতাসের কারণে তার প্রবলতা বেশি মনে হচ্ছিল। সেই বৃষ্টি পরে আর থামেনি।আবহাওয়ার অবস্থা দেখে পরে আবার জানানো হয়, স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে আম্পায়াররা আবারও পিচ ও আউটফিল্ড পরিদর্শন করবেন।

দুঃসংবাদ হলো, পরিদর্শনের সময় আবারও স্থগিত করা হয়েছে। যেহেতু ব্রিস্টলে এখনও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তাই দ্বিতীয় পরিদর্শনের জন্যও মাঠে যেতে পারেননি আম্পায়াররা। পরবর্তী পিচ ও আউটফিল্ড পরিদর্শন কয়টায় হবে, সে সম্পর্কে এখনও জানানো হয়নি।

এদিকে বাংলাদেশ দল এখনো হোটেলেই অবস্থান করছে। স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় (বিকেল পৌনে ৫টায়) মুঠোফোন আলাপে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ম্যাচ রেফারি তাদের বেলা একটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) মাঠে আসার কথা বলেছেন। বাংলাদেশ দলের বাস টিম হোটেল ব্রিস্টলের মার্কারি হল্যান্ড হাউজ থেকে পৌনে ১টার দিকে মাঠের উদ্দেশ্যে রওনা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর