,

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে কলেজ ছাত্রসহ দুই জনের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জের রামনাথপুর বড়ঘোলা গ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে পড়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে নেমে এক কলেজ ছাত্রসহ দুই জনের অকাল মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরো একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

তিনি জানান, বড়ঘোলা গ্রামের মসের উদ্দিনের ছেলে দুলু মিয়া রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেটে যায়। এসময় অসাবধানবশতঃ তার হাতে থাকা মোবাইল ফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। ফোনটি উদ্ধারে একটি বাঁশ বেয়ে ট্যাংকে নামেন দুলু মিয়া। কিন্তু তার উপরে উঠতে বিলম্ব হলে প্রতিবেশি আজহার আলীর কলেজ পড়ুয়া ছেলে এনামুল হকও সেপটিক ট্যাংকে নেমে পড়েন। দুজনের উপরে উঠে আসার জন্য কোন সারা শব্দ না পেয়ে শাহিন নামে আরেক যুবক সেখানে নামেন।

পরে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসরা তিনজনকে উদ্ধার করেন। এরমধ্যে কারমাইকেল কলেজের অর্নাসের ছাত্র এনামুল হক সেপটিক ট্যাংকে শ্বাসকষ্টে এবং দুলু মিয়াকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপরজন শাহিন মিয়াকে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে এঘটনায় গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর