,

বিশ্বকাপ শেষ ধাওয়ানের?

news-image

স্পোর্টস ডেস্ক।। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভালো খেলতে পারেননি শেখর ধাওয়ান। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ১১৭ রানের ম্যাচ সেরা ইনিংস। কিন্তু ওই ম্যাচেই বাঁ-হাতের আঙুলে চোট পান তিনি। পরে জানা গেছে চিড় ধরা পড়েছে তার আঙুলে। মাঠের বাইরে থাকতে হবে তিন সপ্তাহ। তার বিশ্বকাপও শেষ হয়ে যেতে পারে। ভারতের জন্য যা একটা বড় ধাক্কা।

ভারত বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ খেলেছে। তাদের সামনে লিগ পর্বে এখনও গুরুত্বপূর্ণ সাত ম্যাচ বাকি। শেষ দিকে শেখর ধাওয়ানের সুস্থ হয়ে খেলায় ফেরার সম্ভাবনা আছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ঝুঁকি নিতে চায় না বলেও জানা গেছে। তারা পিটিআই’কে জানিয়েছে, তিন সপ্তাহ নয়। পুরোপুরি ফিট হয়ে খেলার ফিরতে তার এক মাস লাগবে। তার বিশ্বকাপ তাই একপ্রকার শেষ।

ধাওয়ানের বদলি হিসেবে বিসিসিআই শ্রেয়াস আয়ার কিংবা ঋষভ পান্তের কথা ভাবছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। সোমবার শেখর ধাওয়ান প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় নাথান কুল্টার নাইলের বলে আঙুলে ব্যথা পান। পরে ফিল্ডিং করতে নামেননি তিনি।

শেখর ধাওয়ানের বদলে ভারতীয় দলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে কেএল রাহুলকে। তখন আবার চার নম্বর পজিশন ফাঁকা হবে। সেখানে বিজয় শঙ্কর খেলতে পারেন। এছাড়া দিনেশ কার্তিক দলে আছেন চারের চিন্তায়। যদি ঋষভ পান্তকে বদলি হিসেবে ডাকা হয় তবে তিনিও চারের ভালো বিকল্প হতে পারেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর